২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গিদের বিরুদ্ধে কথা বললেই শাস্তি, অথচ দমনে ব্যবস্থা নেই’

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি’র এক এমপি জঙ্গিদের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। অথচ বোমাবাজ জঙ্গি সন্ত্রাসী তথা জঙ্গি দমনে কোনও ব্যবস্থা নেয়নি সরকার।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বোমাবাজ সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীদের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সংবিধান হুমকির মুখে। অথচ সরকার তাদের মদদ দিচ্ছে। পৃষ্ঠপোষকতা করছে। আর গডফাদাররা রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। 

অন্যদিকে বাস্তবতা হলো, যারা বোমাবাজ জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছে, তাদের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে।