২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা: ১৪ দলের নতুন কর্মসূচি ঘোষণা

গাজীপুর ও চট্টগ্রামে বোমা হামলা চালিয়ে আইনজীবী, পুলিশসহ মানুষ হত্যা ও উগ্র সশস্ত্র জঙ্গিবাদের উত্থানের প্রতিবাদে আওয়ামী লীগসহ ১৪ দল আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া ১ ডিসেম্বর আহূত আইনজীবীদের দেশব্যাপী সকাল--সন্ধ্যা হরতালে সমর্থন দিয়েছে ১৪ দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 06:04 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

কর্মসূচির মধ্যে রয়েছে: ৪ ডিসেম্বর সারা দেশে শোক র‌্যালি, ৭ ডিসেম্বর সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে ১৪ দলীয় নেতৃবৃন্দের মতবিনিময় এবং ১১ ডিসেম্বর দেশব্যাপী জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।