২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি হামলার ধরন পরিবর্তন করেছে: আইজিপি

বন্দর নগরী চট্টগ্রাম ও গাজীপুর আদালতে মঙ্গলবারের আত্মঘাতী বোমা হামলার ঘটনায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ূম বলেন, জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) তাদের হামলার ধরন পরিবর্তন করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 12:57 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে আসার সময় আইজিপি কাইয়ুম বিডিনিউজকে বলেন, গাজীপুরে জেএমবি সদস্যরা আইনজীবীদের পোষাক পরে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইজিপি সরাসরি গাজীপুরের দিকে রওনা হয়ে গিয়েছেন। অপরদিকে অতিরিক্ত আইজিপি আনোয়ারুল কবির চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

মঙ্গলবারের দু’টি আত্মঘাতী বোমা হামলায় ঠিক কতজনের প্রাণহানি ঘটেছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও কিছু জানাতে পারেননি।