২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কয়েকটি রাজনৈতিক দলের অফিসসহ ৫৬ প্রতিষ্ঠান উচ্ছেদ, বহাল তবিয়তে ছাত্রদলের অবৈধ অফিস

মুন্সীগঞ্জে তিনটি রাজনৈতিক দলের পাঁচটি অফিসসহ ৫৬ টি প্রতিষ্ঠান শনিবার উচ্ছেদ করা হয়েছে। তবে অবৈধ স্থাপনা হলেও হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের কার্যালয়টি উচ্ছেদ করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

জেলার বিক্রমপুরে লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা ও হলদিয়া বাজারে বিপুল সংখ্যক পুলিশ ও দু’জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান চলে।

হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মৃধা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা বশত স্থানীয় সাংসদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ২৭ বছরের পুরনো তাদের অফিসটি উচ্ছেদ করেছে। অথচ বিএনপির স্থাপনা ঠিকই বহাল রয়েছে।