২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বেশ কিছু এমপি দল ত্যাগের চিন্তা-ভাবনা করছেন

দেশে ধর্মীয় জঙ্গিবাদের ব্যাপারে সরকারি দৃষ্টিভঙ্গির প্রতি অসন্তুষ্ট ক্ষমতাসীন বিএনপির আরও বেশ কিছু এমপি দল ত্যাগ করতে পারেন বলে জোর গুজব ছড়িয়ে পড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

রাজনৈতিক সূত্র জানায়, দল থেকে পদত্যাগের পর বিদ্রোহী বিএনপি এমপিরা বিকল্প ধারা বাংলাদেশে (বিডিবি) যোগদান  কিংবা অথবা নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন। এটি আগামী সাধারণ নির্বাচনকে সঙ্কটের মধ্যে ফেলবে।

বিএনপি থেকে বহি®কৃত এমপি আবু হেনা শুক্রবার ইঙ্গিত দিয়েছেন, তার সঙ্গে দলের আরও ১০০ এমপি ও নেতা রয়েছেন।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু হেনা বলেন, অপেক্ষা করুন, দেখতে পাবেন কী ঘটে।

অন্যদিকে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলা বিএনপি স্থায়ী কমিটির সদস্য অলি আহমেদ শুক্রবার বলেন, সাম্প্রতিক বোমা হামলার ব্যাপারে সমগ্র জাতি আজ উদ্বিগ্ন।

জঙ্গি ইস্যুকে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু হিসেবে উল্লেখ করে তিনি সবাইকে জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের সকল দুষ্টচক্র ধ্বংস করতে আমাদের আবারও ’৭১ সালের মতো ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার যোগাযোগ করা হলে অলি আহমেদ এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি। অলি আহমেদের ছেলে জানান, শুক্রবার থেকে তিনি জ্বরে ভুগছেন।

এ ব্যাপারে দলের সম্ভাব্য সিদ্ধান্তের জন্যে সিনিয়র নেতৃবৃন্দ তাদের মুখ বন্ধ রেখেছেন।

সূত্র জানায়, বিএনপিতে এখন অস্থির সময় বিরাজ করছে।

এর আগে বিএনপি থেকে মাহি বি চৌধুরী ও আব্দুল মান্নানের পদত্যাগের পর গুজব ছড়িয়ে পড়েছিল বি. চৌধুরীর প্রতি অনুগত নেতৃবৃন্দ পদত্যাগ করবেন।