২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিরোধীদের পরিবহন ধর্মঘট

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সরকার বিরোধী অংশ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সরকার সমর্থিত গ্র“পের আকস্মিক পরিবহন ধর্মঘট শেষ হওয়ার একদিন পরেই এই ধর্মঘট আহ্বান করা হলো।  জোট সরকারের পদত্যাগসহ বিভিন্ন ইস্যুতে বৃহস্পতিবার একই সঙ্গে আওয়ামী লীগসহ ১৪ দলের আহ্বানে সারাদেশে সকাল -- সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা ও আওয়ামী লীগের এমপি শাজাহান খান বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে। তিনি জানান, ইতোপূর্বে সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন ও পাঁচ দফা দাবি আদায়ের দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে।