মহাসমাবেশে শেখ হাসিনার বক্তব্যের উল্লেখযোগ্য অংশ
শেখ হাসিনার ৩০ মিনিটের বক্তব্যের হাইলাইট্স: জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকায় মঙ্গলবার আওয়ামী লীগসহ ১৪ দলের বিশাল মহাসমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপি জামাত জোটকে ‘দানব’ আখ্যা দিয়ে সরকারের পতন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে গণজাগরণ ও গণঅন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান গড়ে তোলার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
১. ভোট চুরি করে আবার ক্ষমতায় ফিরে আসতে দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে জোট সরকার। রাষ্ট্রের মূল স্তম্ভ-- সংসদ, প্রশাসন ও বিচার বিভাগ ধ্বংস করে দিলে সেই দেশের আর থাকে কী?
২. র্যাবকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করা হচ্ছে
৩. পুলিশ, র্যাবসহ প্রশাসনের উদ্দেশে: ব্যর্থ জোট সরকারকে রক্ষা করতে গিয়ে জনগণের রুদ্ররোষে পড়বেন না। জনগণের পাশে দাঁড়ান।
৪. খালেদা নিজামীসহ তাদের অন্যায়কারী তাবেদারদের বাংলার মাটিতে বিচার করা হবে।
৫. বিএনপি জামাত জোট দুঃশাসনকে ক্ষমতা থেকে হটিয়ে দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করা হবে।
৬. আগামীতে সুযোগ পেলে জোট সরকারের লুট করা সকল অর্থ সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
৭. ভোটের অধিকার রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
৮. জোট সরকার ২৬ হাজার মানুষকে হত্যা করেছে।
৯. খালেদা জিয়া, তারেক, বাবর ও নিজামীকে ধরে জিজ্ঞাসাবাদ করলেই দেশের সব বোমাবাজি বন্ধ হয়ে যাবে।
