২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশ ও বোমাতঙ্কের কারণে খুলনা নগরীতেও কড়া নিরাপত্তা

পুলিশের ওপর বোমা হামলার ঘটনাকে সামনে রেখে এবং ঢাকায় ১৪ দলের মহাসমাবেশের কারণে খুলনা নগরীতেও কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

রোববার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ভবনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক জরুরি সভায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়। সভায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নতুন চেকপয়েন্ট স্থাপন, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি, ব্লক রেইড, ঝটিকা অভিযান, ট্রাফিক পুলিশকে জ্যাকেট ও হেলমেট প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।  

নগরীর দুটি ব্যস্ততম সড়কে শনি ও রোববার কর্তব্যরত ট্রাফিক পুলিশকে লক্ষ করে বোমা হামলা হওয়ায় পুলিশ কমিশনার খান সাঈদ হাসান তার দপ্তরে জরুরি এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেন।

তবে পুলিশের অপর এক সূত্র জানায়, পুলিশের ওপর বোমা হামলার পাশাপাশি ঢাকায় ১৪ দলের মহাসমাবেশকে সামনে রেখে নগরীতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।