সারাদেশে পরিবহত ধর্মঘট, জনজীবন বিপর্যস্ত
সারাদেশে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের ডাকে শ্রমিক ধর্মঘটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তর বঙ্গের পরিবহন শ্রমিক নেতা মুজিবুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা এ ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে কোনও রুটে দুরপাল্লার বাস ছেড়ে যায়নি। আকস্মিক এ ধর্মঘটের কারণে বিভিন্ন কাজে রাজধানীতে আসা মানুষ বাড়ি ফিরতে পারছে না। গাবতলী, সায়েদাবাদ, মহাখালীসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। গাবতলীতে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের কর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
এছাড়া নগরীতেও অন্যান্য দিনের তুলনায় খুবই কম সংখ্যক বাস চলাচল করছে। ফলে সকালে ঘর থেকে বের হওয়া অফিসমুখো মানুষদের চর ভোগান্তিতে পড়তে হয়। যা একটা দুটো বাস চলছে তাতেও বাদুর ঝোলা হয়ে চলাচল করতে হচ্ছে রাজধানীবাসীকে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দলের অভিযোগ, ২২ নভেম্বর তাদের মহাসমাবেশকে বানচাল করতে সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ধর্মঘট।
