২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্ত্রাসী ব্যক্তিদের’ মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করুন: সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ১৪ দল

সচিবালয়ের কার্যালয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির কর্তৃক সাংবাদিক আটকে রেখে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগসহ ১৪ দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘সন্ত্রাসী ব্যক্তিদের’ মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কারের দাবি জানান তারা। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নকশাল--সন্ত্রাসী মন্ত্রী’দের বিরুদ্ধে আপনারাও প্রতিরোধ গড়ে তুলুন।

এসময় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম রোববার এক বিবৃতিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানান।