তারেক রহমানের জন্মদিন রোববার
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান রোববার ৪০ বছরে পা রাখছেন।
অতীতের মতো এবারও অনাড়ম্বরভাবে পালন করা হবে তারেক রহমানের জন্মদিন। হাওয়া ভবন সূত্র একথা জানায়।
মা বেগম খালেদা জিয়াসহ পরিবারের অপর সদস্যরা রাত ১২টা ১ মিনিটে তাকে শুভেচ্ছা জানাবেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ১৯৬৬ সালের এ দিনে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপি সদস্য হিসেবে তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের সাধারণ নির্বাচনের সময় দলীয় প্রচারাভিযানে সরাসরি অংশ নেন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানকে ২০০৩ সালের ২৩ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। গত দু’টি সাধারণ নির্বাচনে দলের পক্ষে প্রচারাভিযানের দায়িত্ব দেওয়া হয় তাকে।
