২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক ও সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নেতারা শনিবার মৌন মিছিল এবং সমাবেশ করার মধ্য দিয়ে ঝালকাঠিতে দুই সিনিয়র সহকারী জজ এবং ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যার প্রতিবাদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

শিক্ষক সমিতি নেতারা হত্যাকাণ্ডের জন্যে দায়ী ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান।

তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে যায় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমিতি সভাপতি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক সমাবেশে তার বক্তৃতায় বলেন, ধর্মীয় জঙ্গিবাদী সন্ত্রাস দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়েছে।

তিনি বলেন, সারা দেশে নীতিতে অটল থেকে দায়িত্বপালনকারী সাংবাদিকদের হত্যা করা হচ্ছে।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ম. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, অধ্যাপক হোসেন মনসুর, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন হারুন-অর-রশিদ, অধ্যাপক সাদেকা হালিম এবং রহমতউল্লাহ এসময় উপস্থিত ছিলেন।