২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে হাজারো মানুষের শ্রদ্ধাঞ্জলি

মজলুম নেতা মাওলানা ভাসানির ২৯তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে বৃহস্পতিবার হাজারো মানুষের ঢল নামে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

মরহুম নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আসা জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের এক মিলন মেলায পরিণত হয় সন্তোষ। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক দল নানাবিধ কর্মসূচি গ্রহণ করে। ফুলে ফুলে ভরে ওঠে মরহুমের সমাধিস্থল।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মাজারে ফাতেহা পাঠ ও কোরআন খানির আয়োজন করা হয়।

জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপি’র তরিকুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা দলের পক্ষে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন।

জাতীয় পার্টির কাজী জাফর আহমেদ ছাড়াও প্রধান বিরোধী দল আওয়ামী লীগ, কৃষক শ্রমিক জনতা পার্টি, ন্যাপ (ভাসানী)র স্থানীয় নের্তৃবর্গ, মাওলানার পরিবারের সদস্যবর্গ মাজারে ফুল দেন ও ফাতেহা পাঠ করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কমৃসূচি ও হস্তশিল্পের মেলা অনুষ্ঠিত হয়।