২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক নেতারা ঢাকা ছাড়ছেন

সার্ক সম্মেলনে যোগ দেওয়া অঞ্চলিক নেতারা ঢাকা ত্যাগ করতে শুরু করেছেন। রোববার রাত ৮টা পর্যন্ত ভারত, পাকিস্তান ও শ্রীলংকার রাষ্ট্র ও সরকার প্রধানরা ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

রোববার রাত সাড়ে ১১টায় মালদ্বীপের রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুমও নিজ দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

তবে নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহদেব ও ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো সাঙ্গেই নেগদুপ সোমবার ঢাকা ছাড়বেন।

রোববার সম্মেলনের সমাপনী অধিবেশনের যোগ না দিয়েই শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা ঢাকা ত্যাগ করেন। শ্রীলংকার নির্বাচন সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় বেলা আড়াইটায় একটি বিশেষ বিমানযোগে তিনি দেশের উদ্দেশে যাত্রা করেন।

পরে সন্ধ্যা সোয়া ৭টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ নিজ দেশের উদ্দেশে ঢাকা ছাড়েন। পাকিস্তানের একটি বিশেষ বিমান তাকে নিয়ে যায়।

পরে রাত ৮টা ৩৫-এ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং একটি বিশেষ বিমানে করে ঢাকা ত্যাগ করেন।

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সার্ক নেতাদের বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান।