মনমোহনের সাথে এরশাদের সাক্ষাৎ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাথে সাক্ষাৎ করেছেন।
ত্রয়োদশ সার্ক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে আসা ড. সিংয়ের সাথে তার হোটেল শেরাটনের স্যুটে সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও সার্কের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালনকারী এরশাদ এই অঞ্চলে সার্কের তাৎপর্য ও সার্ক গঠনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি এসময় ত্রয়োদশ সার্কের সাফল্য কামনা করেন।
এসময় এরশাদের সঙ্গে তার স্ত্রী সাংসদ বেগম রওশন এরশাদ এবং ভারতের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই. আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বীণা সিক্রিসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
