২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর হোটেল থেকে এক নেপালী গ্রেপ্তার

নগরীর বনানীর এক গেস্টহাউজ থেকে শুক্রবার সকালে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এক নেপালী নাগরিককে আটক করেছে। নেপাল সরকারের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি নেয়ার সময় তাকে আটক করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

পুলিশ সূত্র জানায়, তারা এ ব্যাপারে নেপালী দূতাবাসকে জানিয়েছে এবং পরবর্তী ফ্লাইটে তাকে নেপাল পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্র জানায়, আমাজন লিলি নামের গেস্টহাউজ থেকে বর্তমান নেপাল সরকারের বিরুদ্ধে আপত্তিকর কাগজপত্রসহ এসবি’র সদস্যরা ওই নেপালী নাগরিককে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্দ্ধতন পুলিশ কর্মকর্তা জানান, নেপাল সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের প্রতিবাদে ওই নেপালী জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন ধর্মঘট পালন করতে চেয়েছিল।