২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালী রাজাকে স্বাগত জানাতে আমরা অপারগ : সুপ্র

ইতিহাস থেকে শিক্ষা নিন, নেপালের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। স্থানীয় বেসরকারি সংস্থাসমূহের সমন্বয়ে গঠিত একটি ফোরাম নেপালের রাজা জ্ঞানেন্দ্রর প্রতি এই আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 04:31 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সংগ্রামরত নেপালী জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ওই সংস্থা জানায়, তারা নেপালের রাজাকে স্বাগত জানাতে অপারগ। তাদের মতে, যেখানে নেপালের জনগণ মানবাধিকারের জন্যে সংগ্রাম করছে, সেখানে জনগণের অধিকার কেড়ে নিয়েছেন যে রাজা তাকে আমরা স্বাগত জানাতে পারবনা।

শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মরত বেসরকারি সংস্থা ও সুশিল সমাজের নেটওয়ার্ক সুশাসনের জন্যে প্রচেষ্টা (সুপ্র) লিখিত বক্তৃতায় এ কথা জানায়।

সুপ্র’র প্রধান নির্বাহী আনিসুর রহমান বাবুল বলেন, ব্যক্তি জ্ঞানেন্দ্রকে স্বাগতম...কিন্তু আমরা রাজা জ্ঞানেন্দ্রকে স্বাগত জানাতে অপারগ।

স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জনগণের সংগ্রামী চেতনার উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র...কোনও রাজাকে এখানে স্বাগত জানানো হবে না।