উত্তরবঙ্গে ‘দুির্ভক্ষ পরিস্থিতি’র মধ্যে ‘ব্যয়বহুল’ সার্ক সম্মেলনের সমালোচনা করলেন শেখ হাসিনা
দেশের মঙ্গাকবলিত উত্তরাঞ্চলে লোকজন যেখানে না খেতে পেয়ে মারা যাচ্ছে, সেখানে জনগণের টাকা খরচ করে ব্যয়বহুল সার্ক শীর্ষ সম্মেলন আয়োজন করায় সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা শেখ হসিনা।
বৃহম্পতিবার তিনি লালমনিরহাট থেকে নীলফামারী যাওয়ার পথে ১১টি জনসভায় বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জনসভায় আরও বলেন, দেশের মঙ্গা পরিস্থিতিতে সার্ক সম্মেলনের নামে জনগণের কষ্টার্জিত অর্থ দায়িত্বজ্ঞানহীনভাবে খরচ করা হচ্ছে।
মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মরণোত্তর সার্ক পদক দেওয়ার প্রস্তুতি নেয়ায় হাসিনা বিএনপি-জামাত জোট সরকারের কঠোর সমালোচনা করেন।
এছাড়া স্থানীয় এক বিএনপি নেতা সাংবাদিকদের অশোভন ভাষায় গালিগালাজ ও হয়রানি করায় শেখ হাসিনা সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
সরকার মিডিয়ার ওপর নির্যাতনের সকল অতীত রেকর্ড ভঙ্গ করেছে উল্লেখ করে তিনি ব্যর্থ সরকারকে উৎখাত করতে আন্দোলন গড়ে তোলার জন্যে সকলের প্রতি আহ্বান জানান।
হাসিনা বৃহস্পতিবার তার পাঁচ দিনব্যাপী মঙ্গাপীড়িত অঞ্চল সফরের তৃতীয় দিন অতিবাহিত করলেন।
শেখ হাসিনা লালমনিরহাটের কালিগঞ্জ, আদিতমারী ও পাটরাম উপজেলায় এবং ডিমলা, জলঢাকা ও নীলফামারী সদরে আয়োজিত পৃথক পথসভায় বক্তব্য রাখেন। সভাগুলোত বিপুলসংখ্যক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।
এসময় তিনি মঙ্গপীড়িত মানুষের মাঝে চাল ও কাপড়সহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন।
