শেখ হাসিনা ঈদের দিন সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ঈদ উল ফিতরের দিন তার ধানমন্ডির কার্যালয়ে কুটনীতিক ও সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
শুক্রবার সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত সর্বস্তরের জনগণের ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর তিনি সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত তিনি বিদেশী মিশন প্রধান ও রাষ্ট্রদূতদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
