২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জেএমবি সদস্য গ্রেপ্তার

শেরপুর ডিবি পুলিশ শনিবার রাত ১০ টার দিকে স্থানীয় টার্মিনাল থেকে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 02:02 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যের নাম নাজমুল হাসান রোমান (৩৫)।

ডিবি পুলিশ জানায়, শেরপুরে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার বোমা সরবরাহকারী ও পরিকল্পনাকারী হচ্ছে রোমান। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশ রোমানের একটি ব্যক্তিগত ডাইরি উদ্ধার করেছে। ডাইরির পাতায় ১৭ আগস্টের বোমা হামলার সাথে সে জড়িত ছিল এমন ইঙ্গিত পুলিশ পেয়েছে।

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভটপুর গ্রামের নুরুল ইসলাম মাস্টারের ছেলে জেএমবি সদস্য রোমান ভটপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।