সাংবাদিক বাশার ও মুক্তিযোদ্ধা আবু হাসানের মৃত্যুতে শেখ হাসিনার শোক
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট’র সিনিয়র রিপোর্টার আবুল বাশার এবং আওয়ামী লীগের শরীয়তপুর জেলা কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু হাসান নশা’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
শুক্রবার পৃথক শোক বিবৃতিতে তিনি মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
