২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিচারককে লক্ষ্য করে বোমা হামলায় এসসিবিএ’র নিন্দা

সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামীর উপর বোমা হামলার ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) বুধবার তীব্র নিন্দা জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম এক বিবৃতিতে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং আদালত প্রাঙ্গণে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান।

তারা বলেন, এর আগে ১৭ আগস্ট ও ৩ অক্টোবর সারা দেশের আদালত পাড়ায় বোমা হামলার পর আবারো সিলেটে বিচারকের উপর বোমা হামলার ঘটনায় বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা দিতে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

মঙ্গলবার চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী হত্যা মামলার রায় ঘোষণা শেষে বাসায় ফেরার পথে সিলেটের জেলা দায়রা জজ বিপ্লব গোস্বামীর উপর এ বোমা হামলা চালানো হয়। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সিদ্দিক হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।