২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ‘চারদলীয় জোট সরকারের দুর্নীতি ও দলীয়করণ’ শীর্ষক সেমিনার সোমবার

জোট সরকারের চার বছর পূর্তিতে কালো দিবস পালন উপলক্ষ্যে সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের উদ্যোগে ‘চারদলীয় জোট সরকারের দুর্নীতি ও দলীয়করণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মহীউদ্দিন খান আলমগীর। এতে বক্তব্য রাখবেন আব্দুল লতিফ সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, ড. আব্দুল বায়েসসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবি, অর্থনীতিবিদ, পেশাজীবি ও জাতীয় নেতৃবৃন্দ।