২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জে বিএনপির দু গ্রুপে সংঘর্ষ, আহত ১২

মুন্সিগঞ্জ জেলার চরঞ্চলের গুহারকান্দিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

গুরুতর আহত আলাল ফকির (৪০) ও হাবুকে (৩২) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে পার্শ্ববর্তী মুন্সিরহাটের সব দোকানপাট বন্ধ করে রেখেছে ব্যবসায়ীরা। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, আলু মৌসুমকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির সাইদুল ফকির গ্রুপ ও জাহাঙ্গীর গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে।

বিএনপির চরকেওরার ইউপি সভাপতি নূর উদ্দিন সরকার পুলিশ নিয়ে এসে জাহাঙ্গীর গ্রুপের লোকজনকে গ্রেপ্তারের চেষ্টা করে।

এ ঘটনায় কোনও মামলা হয়নি।