জাবিতে শিক্ষকের অপসারণের দাবিতে চলমান আন্দোলন স্থগিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা একজন শিক্ষকের অপসারণের দাবিতে তাদের চলমান আন্দোলন আগামী বার নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরতদের ইতিবাচক আশ্বাস দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে শেখ তাহমিদ হাসান এ কথা জানান। তবে অভিযুক্ত শিক্ষক তানভীর আহমেদ সিদ্দিকীর স্থায়ী অপসারণ না হওয়া পর্যন্ত বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে।
যৌন নিপীড়নের অভিযোগে বিভাগীয় শিক্ষক তানভীর আহমেদ সিদ্দিকীর অপসারণের দাবিতে শিক্ষাথীরা ২১ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। ওইদিন সংবাদ সম্মেলন করে প্রভাষক তানভীর আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে যৌন নিপীড়নসহ নানা অভিযোগ তুলে ধরে। পরে ২২ সেপ্টেম্বর থেকে ওই শিক্ষকের স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন কর্মসুচি পালন করে আসছে।
