২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গোয়েন লুইস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 07:16 PM

Updated : 14 Jul 2022, 07:01 PM

মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সোয়া ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, “জাতিসংঘের আবাসিক সমন্বয়ক সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন।”

গত মে মাসে ঢাকার আবাসিক সমন্বয়কারী হিসেবে গোয়েন লুইস নিয়োগ লাভের পর এটিই তার বিএনপি মহাসচিবের সঙ্গে প্রথম সাক্ষাৎ।