২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা বিরোধী দলীয় নেতা ও উপনেতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2022, 07:31 PM

Updated : 02 Aug 2022, 03:21 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতা সহকারী একান্ত সচিব মো. আবু তৈয়ব মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুর কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।