ঢাকার ছিন্নমূলদের মধ্যে আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ
ঢাকার অসহায়, হতদরিদ্র, নিঃস্ব, ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন আওয়ামী লীগের নেতারা।
ক্ষমতাসীন দলটির বন ও পরিবেশ উপ কমিটি সোমবার রাতে মালিবাগ রেলগেইট এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন।
আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন শীতার্তদের বলেন, “আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না।
“আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।”
“শেখ হাসিনা ও আওয়ামী লীগই সব সময় গরিব-অসহায় মানুষের পাশে ছিলেন, আছেন ও আগামীতেও থাকবেন,” বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্র, বন ও পরিবেশ উপ কমিটির সদস্য মিজানুর রহমান রুবেল, শাহজাহানপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি দীপন আলী খান।
