হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা আব্বাস
হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার রাতে তার একান্ত সহকারী আসিফ সোহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
“ভাই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে শাহজাহানপুর বাসায় ফিরেছেন। তিনি এখন ভালো আছেন, বিশ্রামে আছেন।”
গত ১৭ নভেম্বর রাতে বুকে ব্যথা অনুভব করলে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। হাসপাতালে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে ছিলেন।
ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস ২০০১ সালে ঢাকা-৬ (শাহজাহাপুর-খিলগাঁও) আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মন্ত্রীও ছিলেন তিনি। জাতীয়তাবাদী যুব দলের সভাপতি ছিলেন দীর্ঘদিন।
আরও পড়ুন
