২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতা জাহিদ হোসেন

বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2021, 02:20 PM

Updated : 02 Aug 2022, 05:35 PM

পেশায় চিকিৎসক জাহিদ হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দুজনেরই জ্বর, কাশি ও শরীরের ব্যথা আছে। অন্য কোনো উপসর্গ এখন পর্যন্ত নেই।”

সোমবার করোনাভাইরাস পরীক্ষায় ফল ‘পজেটিভ’ আসার পর দুজনেই বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান এই বিএনপি নেতা। দলের নেতা-কর্মীদের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

অধ্যাপক জাহিদ হোসেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব। তিনি বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে জাহিদ হোসেন ও তার স্ত্রীর খোঁজ-খবর নিয়েছেন।