স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উদযাপনে বিএনপির কমিটি
স্বাধীনতার সূবর্ণ জয়ন্ত উদযাপনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় উদযাপন কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
রোবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।
তিনি বলেন, শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, স্থায়ী কমিটির বৈঠকে আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্তও হয়েছে।
ঢাকা-১৮ উপনির্বাচনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীরের প্রচারাভিযানে হামলা ও নির্বাচন কমিশন-পুলিশ প্রশাসনের নিরবতায় নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি আহ্বান জানান মির্জা ফখরুল।
গতকাল অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটি বৈঠকে মহাসচিব ছাড়া দলের স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
