২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের প্রতিবাদে দিবস পালনের ডাক সাংস্কৃতিক জোটের

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 06:54 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

১০ অক্টোবর বিকাল ৪টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি হবে বলে মঙ্গলবার বিকালে জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ঘোষণা দেন।

মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির ডাক আসে।

গোলাম কুদ্দুছ বলেন, “দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সাংস্কৃতিক জোটের শাখাগুলোও এ কর্মসূচি পালন করবে। এ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণের মানুষের চেতনাকে জাগিয়ে তুলে দুষ্কর্ম প্রতিহত করব।

“দুস্কর্মের হোতাদের প্রতিহত করে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব, যেখানে তরুণরা উঁচিয়ে ধরবে প্রগতির ঝাণ্ডা।”

সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব আইটিআই সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, সভাপতি ফকির আলমগীর, চিত্র নায়িকা অরুনা বিশ্বাস, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, কবি হানিফ খান, কবে আসলাম সানী।