শেখ নুরুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য শেখ মো. নুরুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল হক ৮০ বছর বয়সে বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
পরিবারকে উদ্ধত করে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান, নুরুল হকের দেহে গত ৯ জুলাই করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল, তবে ২৩ জুলাই তিনি সেরেও উঠেছিলেন।
বৃহস্পতিবার ঢাকা থেকে শেখ মো. নুরুল হকের লাশ খুলনার পাইকগাছায় নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে দাফন করা হবে।
শেখ নূরুল হকের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও শোক প্রকাশ করেছেন।
