২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ন্ড দ্য প্যানডেমিক: এবারের বিষয় বাজেট

আওয়ামী লীগের আয়োজনে মহামারী ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব ইন্টারনেটে সরাসরি সম্প্রচার হবে শনিবার রাত সাড়ে ৮টায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 09:42 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

এবারের পর্বের আলোচ্য বিষয় ‘বাজেট ২০২০-২০২১: জীবন ও জীবিকার বাজেট’ । বাংলাদেশের নতুন বাজেট এবং মানুষের জীবনে এর সম্ভাব্য প্রভাব নিয়ে এ পর্বে আলোচনা হবে বলে আয়োজকরা জানান।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদের সঞ্চালনায় এবার আলোচক হিসেবে থাকছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এবং বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ।

বরাবরের মতই পর্বটি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে। সেইসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক সমকালের ফেইসবুক পেইজেও তা সরাসরি সম্প্রচার হবে। বিজয় টিভিও অনুষ্ঠানটি সরাসরি দেখাবে।

যে কেউ ফেইসবুক লাইভে কমেন্টের মাধ্যমে সরাসরি তাদের প্রশ্নগুলো আলোচকদের সামনে তুলে ধরতে পারেন।

এই সঙ্কটে সরকার ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে মানুষের ভাবনা ও প্রত্যাশার কথা সরাসরি জানানোর সুযোগ তৈরি করতেই এ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এর আগে ‘বিয়ন্ড দ্য প্যানডেমিকের’ পাঁচটি পর্ব প্রচার হয়েছে। গত ৬ জুন সর্বশেষ পর্বে করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা, চিকিৎসা এবং প্রতিরোধের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।