২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুস্থদের মধ্যে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

পুরান ঢাকার লক্ষ্মীবাজার, ওয়ারী ও সূত্রাপুর এলাকায় দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শুরু করেছে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 07:51 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

সোমবার সকালে লক্ষ্মীবাজারে দুস্থদের বাসায় বাসায় গিয়ে এই সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের আহ্বায়ক ঢাকার  প্রয়াতমেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন।

সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষে ইশরাক নিজস্ব অর্থায়নে যে আড়াই হাজার পরিবারকে ‘রমজান ফুড প্যাক’ বিতরণের ঘোষণা দিয়েছিলেন তা এই কর্মসূচির মাধ্যমে শুরু হল।

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী দুস্থদের ঘরে পৌঁছে দেন।

করোনাভাইরাস মহামারীতে ‘লকডাউন’ পরিস্থিতিতে রাজধানীর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গত ২৮ এপ্রিল সাদেক হোসেন খোকার পরিবারের নেতৃত্বে গঠিত হয় ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’।