বিএনপি নেতা মওদুদের বড় ভাইয়ের মৃত্যু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বড় ভাই অ্যাডভোকেট এফ এইচ এম মাসুম মারা গেছেন।
সুপ্রিম কোর্টের আয়কর আইনজীবী মাসুমের বয়স হয়েছিল ৯২ বছর।
বেলা ১১টায় জানাজা শেষে এফ এইচ মাসুমকে আজিমপুর কবরাস্থানে দাফন করা হয় বলে জানান তার ছেলে।
