২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি ভাড়া মওকুফের দাবিতে অনশন

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে বাড়ি ভাড়া মওকুফের সরকারি সিদ্ধান্ত না আসায় অনশন চালিয়ে যাচ্ছে নতুনধারা বাংলাদেশ- এনডিবি নামে একটি সংগঠন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 10:07 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

বুধবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, না খেয়ে টানা ২ দিনের অনশনে অসুস্থ হয়ে পড়েছেন নতুনধারার জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৩ জন নেতাকর্মী।       

ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের দাবিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ অনশন ২১ এপ্রিল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন নতুন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

মোমিন মেহেদী বলেন, “যতক্ষণ না প্রধানমন্ত্রী বাড়ি ভাড়া সমস্যা সমাধানের পদক্ষেপ নেবেন, ততক্ষণ অনশন চলবে।”