২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদলের আসনে বাংলাদেশ জাসদের প্রার্থী হাশেম

প্রয়াত মইনউদ্দিন খান বাদলের আসন চট্টগ্রাম-৮ এ দলের সহ-সভাপতি আবু মোহাম্মদ হাশেমকে প্রার্থী হিসেবে ঠিক করেছে বাংলাদেশ জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2019, 12:10 AM

Updated : 18 Aug 2022, 06:13 PM

তার প্রার্থিতার বিষয়ে ১৪ দলের সমর্থন পেতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেওয়া হয়েছে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, গত সোমবার বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির এক সভায় হাশেমকে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ জাসদের কার্যকরি সভাপতি বাদলের মৃত্যুতে শূন্য ওই আসনে আগামী ১৩ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

২০০৮ সাল থেকে এই আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আসছিলেন বাদল।

মুক্তিযোদ্ধা হাশেম পেশায় আইনজীবী। তিনি স্বাধীনতার আগে চট্টগ্রাম ছাত্রলীগের সভাপতি ছিলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট শরিক জাতীয় পার্টি ইতোমধ্যে চট্টগ্রাম-৮ আসনে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থী করার ঘোষণা দিয়েছে।