গোলাম সারওয়ারের সংবাদ পরিবেশনের কৌশলের প্রশংসা
সাংবাদিক গোলাম সারওয়ারের স্মরণসভায় যোগ দিয়ে সংবাদ পরিবেশনে তার কৌশলের প্রশংসা করলেন রাজনৈতিক মতাদর্শের দিক দিয়ে দুই ধারার দুজন আলোচক।
দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার তেজগাঁওয়ের টাইমস মিডিয়া ভবনে এ সভার আয়োজন করা হয়।
গোলাম সারওয়ারের স্মরণসভায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব
“সংবাদ পরিবেশনেও অত্যন্ত কৌশলী ছিলেন। বিরোধী মতের সংবাদকে কৌশলে কীভাবে পরিবেশন করতে হয়, তা তিনি ভালোভাবে পরিবেশন করতে পারতেন।”
তার এই গুণের কথা বলতে গিয়ে গোলাম সারওয়ারের একটি বক্তব্য উদ্ধৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আক্তারুজ্জামান।
গোলাম সারওয়ারের স্মরণসভায় বক্তব্য রাখছেন অধ্যাপক মো. আক্তারুজ্জামান
স্মরণসভায় মওদুদ আহমদ বলেন, “১৯৬৭ সালে তার সঙ্গে পরিচয়। তরুণ সাংবাদিক হিসেবে দৃঢ়তা, সাহস ও সততা নিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলার সময় নির্ভয়ে রিপোর্ট করেছিলেন। পাশাপাশি তিনি একজন উঁচু মনের মানুষ ছিলেন।”
মওদুদ আহমদ বললেন গোলাম সারওয়ারের আগরতলা ষড়যন্ত্র মামলার প্রতিবেদন নিয়ে
ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া
অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, “গোলাম সারওয়ার জীবনের সঙ্গে যুদ্ধ করে জীবন তৈরি করেছিলেন। তিনি আমার শিক্ষক ছিলেন। সাংবাদিক হিসেবে ছয় বছর তার সঙ্গে কর্মজীবনে ২৪ ঘণ্টার মধ্যে ২১ ঘণ্টা তার সঙ্গে সময় কাটিয়েছি। অতীতে গণমাধ্যমে যে সময় ক্ষয়িষ্ণুতা সৃষ্টি হয়েছিল, তা থেকে উত্তরণে ভূমিকা রেখেছিলেন গোলাম সারওয়ার। আজ আবার ক্ষয়িষ্ণুতা তৈরি হয়েছে, নীতি-নৈতিকতা দিয়ে যদি সে ক্ষয়িষ্ণুতা আটকে দিতে হয় তাহলে তার আদর্শের বিকল্প নেই।”
তথ্য সচিব আবদুল মালেক বলেন, “তিনি পিআইবির চেয়ারম্যান থাকাকালে তার সঙ্গে ছয় মাস কাজ করার সুযোগ হয়েছিল। কাজ করতে গিয়ে দেখেছি, তিনি সহজ, সরল, সৎ, সদালাপী, সদা হাস্যোজ্বল, নিরহংকারী ছিলেন এবং কখনও নিজের মতামতকে অন্যের ওপর চাপিয়ে দিতেন না।”
বাংলার অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে হয় এই আলোচনা সভা
