২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 07:07 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। পরে সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

যুদ্ধকালীন সরকারের উপদেষ্টা মোজাফফর আহমদ আর নেই  

তিনি বলেন, “বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের উপদেষ্টা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ মোজাফফর) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে।”

বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ গত ২৩ অগাস্ট মারা যান। তার বয়স হয়েছিল ৯৭ বছর। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের একমাত্র জীবিত সদস্য ছিলেন তিনি।