২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2019, 10:25 AM

Updated : 18 Aug 2022, 05:31 PM

রাষ্ট্রপতি এক শোকবার্তায় এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ১০ দিন ধরে ঢাকার সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। হাসপাতালটির চিকিৎসকরা রোববার সকাল পৌনে ৮টায় তার মৃত্যুর ঘোষণা দেন।

Image
৬ জানুয়ারি হুইল চেয়ারে করে সংসদ ভবনে গিয়ে সাংসদ হিসেবে শপথ নেন এরশাদ

৬ জানুয়ারি হুইল চেয়ারে করে সংসদ ভবনে গিয়ে সাংসদ হিসেবে শপথ নেন এরশাদ

এদিকে এরশাদের মৃত্যুতে পৃথক পৃথক শোকবাণীতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।

পুরনো খবর:

এরশাদ আর নেই