ময়মনসিংহ সিটি নির্বাচনে আ. লীগের ফরম বিক্রি শুরু
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
বুধবার সন্ধা ৫টা পর্যমন্ত এই মনোনয়ন ফরম বিতরণ চলবে বলে দলের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।
এদিকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র প্রার্থী বাছাইয়ে ছয়জনের নাম পাঠিয়েছে কেন্দ্রে।
তারা হলেন- ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, সহ সভাপতি ইকরামুল হক টিটু, সাদেক খান মিল্কি, সদস্য এ কে এম সাজ্জাদ হোসেন শাহিন, আল নূর রাজীব।
