২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিকাণ্ডে আহতদের দেখতে ইউনাইটেড হাসপাতালে ফখরুল

ঢাকার ইউনাইটেড হাসপাতালে গিয়ে বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ-খবর নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2019, 12:13 AM

Updated : 18 Aug 2022, 05:03 PM

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ওই হাসপাতালে যান। তারা আহতদের সম্পর্কে চিকিসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

ইউনাইটেড হাসপাতালে বনানীতে অগ্নিকাণ্ডে আহত ২৬ জনকে আনা হয়। এর মধ্যে তিনজন মারা গেছেন। বনানীর এই অগ্নিকাণ্ডে নিহতদের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে।

বিএনপি মহাসচিব এক বিবৃতিতে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।