২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বহিষ্কৃতের সংখ্যা শত ছাড়াল

বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলটির তৃণমূলের নেতারা তা শুনছেন না। দলীয় সিদ্ধান্ত অমান্য করে অনেকেই এই নির্বাচনে প্রার্থী হয়েছেন, যাদের একের পর এক বহিষ্কার করছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2019, 08:58 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

এই কারণে রোববার সিলেট, হবিগঞ্জ, বগুড়া, নওগাঁ, রাঙামাটি ও বান্দরবান জেলার ৮২ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি, যাতে উপজেলা নির্বাচন ঘিরে দলটির বহিষ্কৃত নেতার সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে।

রোববার রাতে বিএনপির প্যাডে দলের সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই ৮২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বলা হয়, প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির পর উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ এই নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল দলটি। তবে তাদের নির্দেশ উপেক্ষা করে অনেকেই নির্বাচনে প্রার্থী হওয়ার পাশাপাশি পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করছেন।

উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য রোববার বহিষ্কৃতরা হলেন- হবিগঞ্জের এস এম শাহজাহান, মনজুর উদ্দিন আহমদ শাহীন, চুনারুঘাটের এস লিয়াকত হাসান, জেলা কৃষক দলের মাহবুবুর রহমান আওয়াল, মাধবপুরের আব্দুল আজিজ, বানিয়াচং উপজেলার তানিয়া খানম, সুফিয়া আক্তার হেলেন, বাহুবলের নাদিরা খানম, লাখাই যুবদলের তাউস আহমদ, সিলেটের মাজহারুল ইসলাম ডালিম, জিল্লুর রহমান সোয়েব, শামছুল আলম, মাওলানা রশীদ আহমদ, সোহেল আহমদ চৌধুরী, আব্দুর রহমান খালেদ, আশরাফ উদ্দিন রুবেল, নাজমা বেগম, স্বপ্না শাহীন, আবদাল মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের খালেদুর রশীদ ঝলক, যুবদল নেতা সুন্দর আলী, জকিগঞ্জের ইয়াহইয়া বেগম, ছাত্রদলের ফজলে আশরাফ মান্না, গোয়াইনঘাটের লুৎফুল হক খোকন, শাহ আলম স্বপন, জয়নাল আবেদীন, মহিলা দলের খোদেজা বেগম কলি, জৈন্তাপুরের আব্দুল হক, বিশ্বনাথের মিসবাহ উদ্দিন আহমদ, আহমদ নূর উদ্দিন, জুবেল আহমদ, নুরুন্নাহার ইয়াসমিন, কোম্পানীগঞ্জের লাল মিয়া, আবিদুর রহমান, ফেঞ্চুগঞ্জের ওয়াহিদুজ্জামান সুফী, মনির আলী নানু মিয়া, হারুন আহমদ চৌধুরী, জহিরুল ইসলাম মুরাদ, সাহেদ আহমদ, ফেরদৌসী ইকবাল, বালাগঞ্জের গোলাম রব্বানী, সেবু আক্তার মনি।

এছাড়া বগুড়ার মাছুদুর রহমান (হিরু মন্ডল), টিপু সুলতান, রাফি পান্না, সারিয়াকান্দির গোলাপী বেগম, সোনাতলার জিয়াউল হক লিপন, রঞ্জনা খান, নয়নতারা, শিবগঞ্জের মোছা. বিউটি বেগম, নন্দীগ্রামের আলেকজান্ডার, এ কে আজাদ, কাহালুর শাহাবুদ্দিন, মমতাজ আরজু কবিতা, ধুনটের আখতার আলম সেলিম, আলিমুদ্দিন হারুন, সদর থানার মোছা. নাজমা আক্তার, মাহিদুল ইসলাম গফুর, শাজাহানপুরের আবুল বাশার, জাহেরুল ইসলাম, সুলতান আহম্মেদ, মোছা. জুলেখা বেগম, মোছা. কোহিনুর বেগম, রহিমা খাতুন মেরি, ডা. মেহেরুল আলম মিশু, আনোয়ার এহসানুল বাশার জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সুরাইয়া জেরীন রনি, গাবতলীর তাহমিনা আকতার রুমা, শ্যামল সরকার।

নওগাঁর নিয়ামতপুরের সদরুল আমিন চৌধুরী, মোছা. মনোয়ারা বেগম, মান্দার আহসান হাবীব, সাপাহার উপজেলার জয়নুল আবেদীন, আশরাফুল ইসলাম, ধামইরহাটের হিলা মোছা. শাহিনা, রাঙামাটির কাপ্তাইয়ের নূর নাহার বেগম, নানিয়ারচরের নুরুজ্জামান হাওলাদার, রাঙামাটির রনো চাকমা, বান্দরবানের  আবদুল কুদ্দুছ, আবুল কালাম, শিরিন আক্তার, রুমা উপজেলার জিমসম লিয়ান বম ও হামিদা চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

পুরনো খবর:

আরও চার নেতাকে বহিষ্কার করল বিএনপি
বিএনপির ৯ উপজেলা নেতা বহিষ্কৃত