২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎসজীবী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মৎসজীবী দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2019, 04:34 PM

Updated : 18 Aug 2022, 04:51 PM

নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন রফিকুল ইসলাম মাহতাব। ১৫৪ সদস্যের এই আহ্বায়ক কমিটির সদস্য সচিব হয়েছেন আব্দুর রহিম।

দলীয় প্যাডে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

২০১১ সালে সর্বশেষ রফিকুল ইসলাম মাহতাব ও মিলন মেহেদীর নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তারা দীর্ঘ আট বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।

একাদশ নির্বাচনে ভরাডুবির পর বিএনপি ১১টি সহযোগী সংগঠনকে ঢেলে সাজানো শুরু করেছে।

এর অংশ হিসেবে গত ৩ ফেব্রুয়ারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

তার এক সপ্তাহ পর এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) পুনর্গঠনে ঘোষণা করা হয় নতুন আহ্বায়ক কমিটি।