২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবনে যাবে যুক্তফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে যুক্তফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধি দল ২ ফেব্রুয়ারি গণভবনে যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 12:13 AM

Updated : 18 Aug 2022, 04:47 PM

বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এই দলে নেতৃত্ব দেবেন বলে মঙ্গলবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিনিধি দলে থাকছেন বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান, সভাপতিমণ্ডলীর সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, মজহারুল হক শাহ চৌধুরী, আব্দুর রউফ মান্নান,  মুহাম্মদ ইউসুফ, এইচ.এম গোলাম রেজা, সহ-সভাপতি মাহবুব আলী, মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, মহাসচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মো. মঞ্জুর হোসেইন ঈসা, জাতীয় জনতা পার্টি সভাপতি শেখ মো. আসাদুজ্জামান, জনদল চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট চেয়ারম্যান দীলিপ কুমার দাসগুপ্ত এবং লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী।    
রফিক চৌধুরী  বিকল্প ধারার সভাপতিমণ্ডলীতে

 বিকল্প ধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও বিএমএর সাবেক নেতা ডা. রফিকুল ইসলাম চৌধুরীকে দলের সভাপতিমণ্ডলীতে নিয়োগ দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রফিক চৌধুরী একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি ছেড়ে বিকল্প ধারায় যোগ দেন।