২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন কামাল হোসেন

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি কামাল হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 02:37 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় থাই এয়ারের একটি ফ্লাইটে স্ত্রী হামিদা হোসেনকে নিয়ে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টু।

স্বাস্থ্য পরীক্ষা জন্য গত ১৯ জানুয়ারি সিঙ্গাপুর যান কামাল হোসেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

বিএনপি এবার একাদশ সংসদ নির্বাচনে কামাল হোসেনের নেতৃত্বে গড়ে তোলা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অংশ নেয়। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে ভরাডুবি হয়েছে তাদের।

নির্বাচনের ফল বাতিল করে ‘নির্দলীয় সরকারের অধীনে’ নতুন নির্বাচন দেওয়ার দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় নাগরিক সংলাপ করবে ঐক্যফ্রন্ট। ওই কর্মসূচিতে কামাল হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে।

পুরনো খবর:

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন কামাল হোসেন