২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা

ভোটের দিন সহিংসতায়  নিহত এক ছাত্রদল নেতার পরিবারকে সহমর্মিতা জানাতে সিলেটে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2019, 10:06 AM

Updated : 08 Apr 2022, 03:42 PM

সোমবার বেলা পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা ফখরুল, জেএসডির আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী সিলেট রওনা হবেন।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, সিলেট পৌঁছে তাদের নেতৃবৃন্দ প্রথমে শাহ জালাল ও শাহ পরাণের মাজার জিয়ারত করবেন। পরে সিলেট-৩ আসনে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমেদ সোহেলের বাড়িতে যাবেন।

৩০ ডিসেম্বর ভোটের দিন বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত হন সায়েম।

ভোটের রাতে  ধর্ষনের শিকার এক নারীকে দেখতে এর আগে গত ৫ জানুয়ারি নোয়াখালীর সুবর্ণচরে গিয়েছিলেন বিএনপি মহাসচিবসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।