২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে আ.লীগ নেতা আহমেদ হোসেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন দলের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2018, 03:32 PM

Updated : 19 Aug 2022, 03:11 PM

সোমবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার ভোটের দিন সকাল ১১টায় দলের সংবাদ সম্মেলনের পরপরই অসুস্থ হয়ে পড়েন আমাদের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।

“পরে উনাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

আহমেদ হোসেনের ব্রেইন স্ট্রোক হয়েছে প্লব বড়ুয়া বলেন, “ডাক্তার আমাদেরকে জানিয়েছেন, তার মাইলড স্ট্রোক হয়েছে। তবে অবস্থা এখন উন্নতির দিকে।”

আহমেদ হোসেনের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন হাসপাতালে গিয়ে আহমেদ হোসেনকে দেখে এসেছেন বলেও জানান বিপ্লব বড়ুয়া।