বিজয় শোভাযাত্রা করবে ঐক্যফ্রন্ট
বিজয় দিবসে ঢাকায় বিএনপিকে নিয়ে শোভাযাত্রা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
রোববার সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হবে বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
(ফাইল ছবি)
এরপর বিজয় র্যালি শেষে বেলা সাড়ে ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন।
